সাহারা খাতুনের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাহারা খাতুনের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি

সাহারা খাতুনের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি

সাহারা খাতুনের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি
ছবি: সংগৃহীত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। এখন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া যেতে পারে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। বুধবার (২৪ জুন) সাহারা খতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য জানান।

 

 

এর আগে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাউ ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। মজিবর রহমান বলেন, বুধবার উনাকে নিয়ে গঠিত মেডিকেল বোর্ড মিটিংয়ে বসে। পরে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয় উন্নত চিকিৎসার জন্য উনাকে বিদেশে নেওয়া যেতে পারে। বোর্ডের সুপারিশ করা কাগজপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।

 

 

জানা যায়, এদিকে সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি মোটামুটি কথা বলতে পারছেন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে। মাঝে মধ্যে অক্সিজেন প্রয়োজন হয়। তবে এখনো মুখে খাবার দেওয়া হচ্ছে না।

 

 

এর আগে জ্বর, এ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার উন্নতি হলে তাকে বেডে দেওয়া হয়েছিল। কিন্তু বৃস্পতিবার (১৮ জুন) অবস্থার অবনতি হয়। শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD