সাহারা খাতুনের মরদেহ নিয়ে ব্যাংকক থেকে ঢাকার পথে রওনা দিয়েছে ইউএস-বাংলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাহারা খাতুনের মরদেহ নিয়ে ব্যাংকক থেকে ঢাকার পথে রওনা দিয়েছে ইউএস-বাংলা

সাহারা খাতুনের মরদেহ নিয়ে ব্যাংকক থেকে ঢাকার পথে রওনা দিয়েছে ইউএস-বাংলা

সাহারা খাতুনের মরদেহ নিয়ে ব্যাংকক থেকে ঢাকার পথে রওনা দিয়েছে ইউএস-বাংলা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মরদেহ নিয়ে ব্যাংকক থেকে ঢাকার পথে রওনা দিয়েছে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট বিএস২১৪।

 

 

ব্যাংককের সুবর্নভূমী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ১১টা ১৯ মিনিটে রওনা দেওয়া ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে রাত ১টা ৩০ মিনিটে। ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

তিনি জানান, ইউএস-বাংলার এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি রাত দেড়টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এই ফ্লাইটে দায়িত্বে আছেন ক্যাপ্টেন মুক্তার এবং ফাস্ট অফিসার মাহির।

 

 

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী ও ভাস্তে মোহাম্মদ আনিসুর রহমান এই ফ্লাইটে আছেন বলে জানা গেছে। নানা জটিলতা নিয়ে অসুস্থ সাহারাকে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার ব্যাংককে নেওয়া হয়েছিল, ভর্তি করা হয়েছিল বামরুনগ্রাদ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD