সংবাদ শিরোনাম:

সাহারা খাতুনের জন্য দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:05:08 pm, Friday, 26 June 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনকে আবারও ইন্টেনসিভ কেয়ার ইউনিট-আই‌সিউ‌’তে নেওয়া হ‌য়ে‌ছে। শুক্রবার (২৬শে জুন) সাহারা খাতু‌নের একান্ত ব‌্য‌ক্তিগত সহকারী এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।

অবস্থার অবনতি হলে তাকে নিয়ে বিশেষ মেডিকেল টিম বসে এবং উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে সিংগাপুর অথবা ইন্ডিয়া নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।

আওয়ামী লীগ নেতা ও গত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৫ ( সদর) আসনের সাংসদ পদপ্রার্থী মোঃ আরিফিন মোল্লা ডিবিসি নিউজের বরাদ দিয়ে এক লিখিত বার্তায় এই মহীয়সী নেত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। তিনি আরো বলেন, হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) সাহার খাতুনের হৃদস্পন্দন হঠাৎ বোঝা না যাওয়ায় জরুরি ভিক্তিতে আবারও তাকে আইসিইউতে পাঠান ডাক্তাররা।

গত ২রা জুন, ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। এরপর অবস্থার অবনতি হলে গত ১৯শে জুন তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন তৃতীয় মেয়াদ ঢাকা-১৮ আসনের সংদস সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন। এর আগে, ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাহারা খাতুনের জন্য দোয়া চেয়েছেন আরিফিন মোল্লা

প্রকাশের সময় : 03:05:08 pm, Friday, 26 June 2020