সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়

সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়

সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর স্ত্রী সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

আজ সোমবার দুপুরে বরিশাল মুসলিম কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের কবরের পাশে ফাতেহা পাঠ করে মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

সাহান আরা আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়

এ সময় শেখ ইনান সাংগাঠনিক সম্পাদক,আল ইমরান(শুভ)উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ।রাশেদ ফেরদৌস আকাশ সহ-সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ, আহসান হাবিব হাসান সহ-সভাপতি,ঢাকা মহানগর দক্ষিন,শিহাব উদ্দিন অন্তর সাবেক সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, মোঃ নিক্সন সজিব কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 

সাহান আরা আব্দুল্লাহ ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও শহীদ জননী। তার বড় ছেলে সুকান্ত আব্দুল্লাহকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নির্মমভাবে হত্যা করা হয়। সেই রাতে ঢাকার ২৭ মিন্টো রোডে শ্বশুর বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনে পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন সাহান আরা।

 

তিনি ওই রাতের যেমন প্রত্যক্ষদর্শী ছিলেন, তেমনি গুলিবিদ্ধ হয়ে নিজেও আহত হয়েছিলেন। রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবেও সাহান আরা আব্দুল্লাহর পরিচিত ছিল, তিনি বরিশাল জেলা মহিলা লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় মহিলা লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD