সংবাদ শিরোনাম:

সাহান আরা আবদুল্লাহ’র বিদেহী আত্মার শান্তি কামনায় আগৈলঝাড়ায় স্মরণ সভা ও বিশেষ প্রার্থনা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:46:41 pm, Thursday, 11 June 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

আগৈলঝাড়া ,থানা প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, বরিশাল-১ আসনের সংসদ সদস্য, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মা, শহীদ জননী, ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাহান আরা আবদুল্লাহ’র বিদেহী আত্মার শান্তি কামনায় বরিশালের আগৈলঝাড়ায় স্মরণ সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলা সদরের শ্রী শ্রী বিষ্ণু মন্দির কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গনে স্মরনসভা শেষে সাহান আরা আবদুল্লাহ বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণু মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র তপাদার, বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মন্দির কমিটির সদস্য বিপুল দাস, সদস্য ক্ষিরোদ চন্দ্র হালদার, রাজ্যেশ্বর রায়, সেবায়েত ভোলানাথ মন্ডল, উত্তম রায় ও বিষ্ণু মন্দির কমিটির অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় ভক্তবৃন্দ।

উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা, শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ ৭২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে গত রবিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তার এই আকষ্মিক মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাহান আরা আবদুল্লাহ’র বিদেহী আত্মার শান্তি কামনায় আগৈলঝাড়ায় স্মরণ সভা ও বিশেষ প্রার্থনা

প্রকাশের সময় : 03:46:41 pm, Thursday, 11 June 2020