সালাম না দেওয়ায় শিশুকে মারধর করলো ছাত্রলীগ নেতা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সালাম না দেওয়ায় শিশুকে মারধর করলো ছাত্রলীগ নেতা

সালাম না দেওয়ায় শিশুকে মারধর করলো ছাত্রলীগ নেতা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নাটোরের সিংড়ায় এক শিশুকে মারধরের মামলায় ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে চৌগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রনি চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী জানান, প্রায় আড়াই মাস আগে চৌগ্রাম এলাকায় মুকুল হোসেনের ছেলে (৯) পথে হেঁটে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন রনির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় রনি তাকে সালাম না দেওয়া এবং পথ না দেখে চলার জন্য মারধর করে ও কান ধরে উঠবস করায়। পরে তা কেউ একজন ভিডিও করে গত ২৭ নভেম্বরে ফেসবুকে ছড়িয়ে দেয়।

 

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে পুলিশ সুপার লিটন কুমার সাহা ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন রনিকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। তখন থেকেই পলাতক ছিল রনি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চৌগ্রাম বাজার থেকে রনিকে গ্রেপ্তার করে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD