সংবাদ শিরোনাম:

সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:17:27 pm, Wednesday, 20 April 2022
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বুধবার (২০ এপ্রিল) দেশের আট বিভাগেই কমবেশি ঝড়-বৃষ্টি হতে পারে। দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তাই বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকালে ঢাকায় প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলেছে, সঙ্গে ছিল কালবৈশাখী ও বজ্রপাত। সকাল পৌঁনে ৭টার দিকে যেন অদ্ভুত সন্ধ্যা নামে এ নগরে। ৭টা বাজতে কিছু বাকি থাকতেই শুরু হয় ঝড়-বৃষ্টি। সকাল পৌঁনে ৮টার দিকে আবার ঝড়-বৃষ্টি থেমেও যায়। দ্বিতীয় দফায় আবার বেলা ১১টার দিকে ঢাকায় বজ্রবৃষ্টি শুরু হয়।

আবহাওয়া বিভাগের হিসাব অনুযায়ী, মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগ ছাড়া সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির প্রবণতা ছিল বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে রংপুরে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়— রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিন ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

তিনি আরও বলেন, রাজশাহী, পাবনা, যশোর ও রাঙ্গামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা এর বেশি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে পূর্বাভাসে।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

সারাদেশে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

প্রকাশের সময় : 04:17:27 pm, Wednesday, 20 April 2022