সংবাদ শিরোনাম:

সাভারে পোশাক শ্রমিক, বিভিন্ন দাবি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:56:27 am, Thursday, 22 October 2020
  • 24 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানী ঢাকার উপকণ্ঠ সাভারের আমিনবাজারে সালেহপুর এলাকায় একটি পোশাক কারখানায় বিভিন্ন দাবি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। ঘটনার প্রায় ২ ঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে ওই এলাকায় অবস্থিত ব্যান্ডো ইকো আপ্যায়ারেলস লিমিডেট নামের পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে রাত ৯টার দিকে পুলিশ প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

শ্রমিকরা জনায়, কারখানাটি বারবার বন্ধ ও চালু করে কর্তৃপক্ষ। সেই সঙ্গে কিছুদিন আগে ১০ দিনের জন্য কারখানা লে-অফ ঘোষণা করেছিল। এছাড়া নিয়ম না মেনে শ্রমিকদের পাওনা পরিশোধ না করে শ্রমিক ছাঁটাই করে মাঝে মাঝে। তাই কারখানার সব নিয়ম বন্ধের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর খান জানান, শ্রমিকরা বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাভারে পোশাক শ্রমিক, বিভিন্ন দাবি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

প্রকাশের সময় : 01:56:27 am, Thursday, 22 October 2020