সংবাদ শিরোনাম:

সাভারে নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ ও পোশাককর্মীসহ আরও ২৯ জন করোনা শনাক্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:03:20 pm, Wednesday, 27 May 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঢাকার সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চিকিৎসক, পুলিশ ও পোশাককর্মীসহ আরও ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে ৩৯১ জনের শরীরে করোনা শনাক্ত হলো।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, করোনাভাইরাস শনাক্তকরণের জন্য গত রোববার ৮৮ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার এসব নমুনা পরীক্ষা করে ২৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, সাভার থানা ও গোয়েন্দা পুলিশের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী এবং পোশাক কারখানার শ্রমিক রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, ইউএনও পারভেজুর রহমানের করোনার কোনো উপসর্গ নেই। অনেক মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে সম্ভবত তাঁর করোনা পজিটিভ হয়েছে। তিনি আপাতত উপজেলা পরিষদে তাঁর সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ইউএনও পারভেজুর রহমান নাগরিকদের সচেতন করার পাশাপাশি মাঠপর্যায়ে গিয়ে ব্যাপকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করে আসছিলেন। এসব কার্যক্রম পরিচালনা করতে গিয়ে তাঁকে অনেক মানুষের কাছাকাছি যেতে হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাভারে নির্বাহী কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ ও পোশাককর্মীসহ আরও ২৯ জন করোনা শনাক্ত

প্রকাশের সময় : 06:03:20 pm, Wednesday, 27 May 2020