সংবাদ শিরোনাম:

সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে সিলেটেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:28:09 pm, Monday, 19 April 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিলেটের কোতয়ালি থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে বক্তব্য দেওয়ার অভিযোগে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য কিশোর জাহান সৌরভ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মামলাটি দায়ের করেন তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ বলেন, ‘সম্প্রতি ফেসবুক লাইভে দেওয়া তার একটি বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে। আমরা অভিযোগ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।’

মহানগর ছাত্রলীগ নেতা কিশোর জাহান সৌরভ বলেন, ‘নূর ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান হতে পারেন না, প্রকৃত মুসলমান কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকতে পারেন না এমন একটি বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যে আমরা যারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত তারা ক্ষুব্ধ। এ ধরনের উসকানিমূলক ও বিভ্রান্তিমূলক বক্তব্য সমাজে বিদ্বেষ ছড়ায়। ’ নূরের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তিনি।

গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নূর ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের পাশাপাশি আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না এবং প্রকৃত মুসলমানরা আওয়ামী লীগ করতে পারেন না বলে মন্তব্য করেন।

এর আগে রোববার (১৮ এপ্রিল) রাজধানীর শাহবাগ থানায় কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার আশরাফুল ইসলাম সজীব ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে সিলেটেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রকাশের সময় : 09:28:09 pm, Monday, 19 April 2021