সাবেক কাউন্সিলর কাজলকেই বেছে নেতে চায় ১৬-১৭ ও ১৮নং ওয়ার্ডের জনগন Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




সাবেক কাউন্সিলর কাজলকেই বেছে নেতে চায় ১৬-১৭ ও ১৮নং ওয়ার্ডের জনগন

সাবেক কাউন্সিলর কাজলকেই বেছে নেতে চায় ১৬-১৭ ও ১৮নং ওয়ার্ডের জনগন




নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ১৬-১৭ ও ১৮ নং ওয়ার্ড নিয়ে সংরক্ষিত-৬ নং ওয়ার্ড গঠিত। নগরীর গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর মধ্যে অন্যতম এটি । বিগত পাঁচ বছরে এ ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করে বেশ সুনাম অর্জন করেছেন কাউন্সিলর ইসরাত আমান রূপা। তিনি এবার নির্বাচন না করলেও এবার বেশ কয়েকজন প্রার্থী নেমেছেন ভোটযুদ্ধে।

এ ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলেও সাবেক কাউন্সিলর মজিদা বোরহান (জিপ গাড়ী), সাবেক কাউন্সিলর মোর্শেদা বেগম কাজল (গ্লাস), গায়েত্রী রানী সরকার পাখির (বই) মধ্যে মূল লড়াই হবে বলে মনে করছেন সাধারন ভোটাররা। তবে এদের মধ্যে সাবেক কাউন্সিলর মোর্শেদা বেগম কাজল তার সময়কালে এলাকার বেশ উন্নয়ন করায় এবারের নির্বাচনে এ ওয়ার্ডের ভোটাররা তাকেই বেছে নিয়েছে বলে লোকমুখে শোনা যাচ্ছে।

এ বিষয়ে মোর্শেদা বেগম কাজল জানায়, ওয়ার্ডবাসীর দাবির প্রেক্ষিতে আমি এবার নির্বাচনে নেমেছি। আমি কাউন্সিলর থাকা অবস্থায় এ ওয়ার্ডের উন্নয়নে কাজ করেছি। আমার মেয়ে বর্তমান কাউন্সিলর রূপাও এ ওয়ার্ডের জন্য অনেক কাজ করেছেন। আমি সর্বদা ওয়ার্ডটি উন্নয়নের চেষ্টা চালিয়েছি। আমার ওয়ার্ডে কয়েকটি সমস্যা রয়েছে। ওয়ার্ডের মাদক নির্মূল করবো। ওয়ার্ডের প্রধান সমস্যা জলাবদ্ধতা ও পানি। এখানে রাস্তা যা রয়েছে তা সবগুলোই খানা-খন্দে জনজীবন বিপর্যস্ত । আমি নির্বাচিত হলে ১৬-১৭ ও ১৮ নং ওয়ার্ডের মশা নিধন ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবো। সবকিছু মিলিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের এ ওয়ার্ডটি উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তোলা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD