“সাদিক কে? কিসের নৌকা? কোন ক্যাম্পিং হবে না Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল




“সাদিক কে? কিসের নৌকা? কোন ক্যাম্পিং হবে না

“সাদিক কে? কিসের নৌকা? কোন ক্যাম্পিং হবে না




এইচ.এম হেলাল ॥ “সাদিক কে? কিসের নৌকা? কোন ক্যাম্পিং হবে না” কথাগুলো কোন সিনেমার ডায়লগ নয়। বরিশাল সিটি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীয়ত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থনে আয়োজিত উঠান বৈঠকের বিরোধীতা করে আ’লীগ নেতাদের সামনে প্রকাশ্যেই এমনটি বলছিলেন বিএনপি ঘরানার লঞ্চ মালিক মনজুরুল হাসান ফেরদৌস। প্রকারন্তরে যে ভাষাগুলো তিনি উ”চারণ করেছিলেন তার পুরোটা লেখা সম্ভব নয়।

সূত্রে জানা যায়, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। যে যার সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে নগরীর অলিগলি চষে বেড়ানোর পাশাপাশি প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে উঠান বৈঠক। আর আয়োজিত ওইসব উঠান বৈঠকে স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় অনেক নেতাকর্মীই সেখানে হাজির থাকেন। গত সোমবার বিকেল পাঁচটার দিকে নগরীর ঐতিহ্যবাহি বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বরিশাল জেলা ফুটবল কল্যান ক্লাবের এক বিশেষ সভার আয়োজন করা হয়।

উক্ত সভায়উপস্থিত ছিলেন বরিশাল বুলস এর স্বত্বাধিকারী এমএ আউয়াল চৌধুরী ভুলু, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আরিফিন মোল্লা এবং তার ছোট ভাই মুন্না ওয়াহিদ ও তার পরিবারের সদস্যরাসহ বরিশাল জেলা ফুটবল কল্যান ক্লাবের সভাপতি মোঃ আরিফুল ইসলাম ,সাধারন সম্পাদক মোঃ আতিকুল ইসলাম (রাকিব), সোনালী আতীত ফুটবল ক্লাবের স্বত্বাধিকারী মনজুরুল হাসান ফেরদৌস, সাবেক ও বর্তমান জাতীয় দলের খেলোয়ার ইয়াসিন প্রমুখ। সভার এক পর্যায় সিটি মেয়র পদে আ’লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সমর্থনে একটি উঠান বৈঠক করার কথা আলোচনায় আসে।

সাথে সাথে তেলেবেগুনে চটে উঠেন। উপস্থিত’ সকলের সামনেই বলতে থাকেন “সাদিক কে? কিসের নৌকা? কোন উঠান বৈঠক কিংবা ক্যাম্পিং এখানে হবেনা। তার এমন ঔদ্ধ্যত্ত্বপূর্ণ মন্তব্যে উপস্থিত সবাই হতবাক হয়ে যান। কৌশলী ফেরদৌস এ সময় উপস্তিত সংবাদকর্মীদের সেখান থেকে চলে যেতে বাধ্য করেন।

একজন বিএনপি সমর্থিত লোক আ’লীগের নেতাকর্মীদের সামনে প্রকাশ্যে সাদিকের উঠান বৈঠক নিয়ে এমন ঐদ্ধত্ত্বপূর্ণ মন্তব্য করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাছাড়া উপস্থিত সাংবাদিকদের মধ্যে একজন এমন মন্তব্যের কারণ জানতে চাইলে তাকে লাঞ্ছিত করেন ফেরদৌস। এ ব্যাপারে ফেরদৌস’র মুঠো ফোনে (০১৭১৩….০২) একাধীকবার ফোন দিলে তিনি তা রিসিফ না করায় ,তার বক্তব্য নেয় সম্ভব হয়নি ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD