সাজ্জাদকে কুপিয়ে জখম: ববি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার,তদন্ত কমিটি গঠন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাজ্জাদকে কুপিয়ে জখম: ববি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার,তদন্ত কমিটি গঠন

সাজ্জাদকে কুপিয়ে জখম: ববি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার,তদন্ত কমিটি গঠন




নিজস্ব প্রতিবেদক: বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন ডালিমকে কুপিয়ে জখম করার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী (শিক্ষাবর্ষ ২০১৭-১৮) প্রঞ্জল রায় প্রান্তকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস  বলেন, উপাচার্যের নির্দেশে ঘটনা তদন্তে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হয়েছে। পাশাপাশি, এ ঘটনায় জড়িত অভিযোগে প্রান্তকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গত মঙ্গলবার (২১ মে) দিনগত রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে পূর্বশত্রুতার জেরে সাজ্জাদ হোসেন ডালিমকে কাঁচের ভাঙা বোতল দিয়ে কুপিয়ে জখম করা হয়।

প্রাথমিক তথ্য ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে প্রঞ্জল রায় প্রান্ত ঘটনায় সরাসরি জড়িত বলে নিশ্চিত হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।66এ ঘটনায় আহত শিক্ষার্থীর খালু মাহমুদুর রহমান বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD