সাগরে ফেলে দেওয়া দুই জেলের চার দিনেও সন্ধান মেলেনি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাগরে ফেলে দেওয়া দুই জেলের চার দিনেও সন্ধান মেলেনি

সাগরে ফেলে দেওয়া দুই জেলের চার দিনেও সন্ধান মেলেনি




বরগুনা প্রতিনিধি॥  গভীর সমুদ্রে মাছ ধরার সময় জেলেদের ট্রলারে হামলা চালিয়ে দস্যুরা রিয়াজ ও আব্দুল মান্নান নামে দুই জেলেকে মারধরের পর হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। এ ঘটনার চার দিন পর মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল পর্যন্ত ওই দুই জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রিয়াজের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকায় এবং মান্নানের বাড়ি পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে।

এ দিকে, ইঞ্জিন বিকল করে দেওয়া ট্রলারটি নিয়ে ১০ জেলে চার দিন ধরে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধু চরে অবস্থান করছেন। সেখানে পানির গভীরতা কম থাকায় বড় জাহাজ পাঠানোও সম্ভব হচ্ছে না।

গত শনিবার (২৪ আগস্ট) ভোর ৩টার দিকে গভীর সমুদ্রের চালনা বয়া এলাকায় ‘এফবি খাজা আজমীর’ নামে ওই ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ওই ট্রলারের ইঞ্জিন বিকল করে ১০ জেলেকে পিটিয়ে গুরুতর আহত করে ট্রলারে থাকা প্রায় পাঁচ লাখ টাকার ইলিশ মাছ লুটে নিয়ে যায় এবং দুই জেলেকে মারপিট করে সাগরে ফেলে দেয়। তবে কোন বাহিনী এই দস্যুতা চালিয়েছে তা জানাতে পারেন নি জেলেরা।

বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল মিয়া বলেন, বঙ্গোপসাগরের চালনা বয়া এলাকায় মাছ শিকার করছিলেন জেলেরা। হঠাৎ ১০-১৫ জন দস্যু ওই ট্রলারে উঠে প্রথমে ইঞ্জিন বিকল করে। পরে ওই ট্রলারে থাকা প্রায় পাঁচ লাখ টাকার ইলিশ মাছ লুটে নেয়। এ সময় ওই ট্রলারের জেলেরা বাধা দিলে তাদের পিটিয়ে গুরুতর আহত করে এবং রিয়াজ ও মান্নানকে জাল দিয়ে হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়।

এ ব্যাপারে কোস্টগার্ড মোংলার স্টাফ অফিসার লেফটেন্যান্ট ইমতিয়াজ আহমেদ বলেন, ডাকাতি হওয়া ট্রলারের ১০ জেলে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চরে আশ্রয় নিয়েছেন। তাদের ট্রলার বিকল করে দিয়েছে দস্যুরা। কোস্টগার্ডের পক্ষ থেকে আটকে থাকা জেলেদের খাবার ও পানি দেওয়া হয়েছে। উত্তাল সাগর শান্ত হলে জেলেদের সুন্দরবনের হিরণ পয়েন্টে নিয়ে আসা হবে। ঘটনাস্থল রায়মঙ্গল নদীর বাংলাদেশ জলসীমায়। নিখোঁজ দুজনের খোঁজেও সন্ধান চালাচ্ছে কোস্টগার্ড। সেখানে পানির গভীরতা কম থাকায় বড় জাহাজ পাঠানো সম্ভব হচ্ছে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD