সাংবিধানিক ক্ষমতায় সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা




সাংবিধানিক ক্ষমতায় সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি

সাংবিধানিক ক্ষমতায় সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি




ডেস্ক রিপোর্ট ॥ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক (উপসচিব) মো. এমাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্যই এই অধিবেশন ডাকা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের শপথ, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হতে পারে। এছাড়া সংসদের কার্যপ্রণালি অনুযায়ী অন্যান্য প্রক্রিয়াও ধাপে ধাপে সম্পন্ন হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন সংসদের কার্যক্রম শুরু দেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১২ মার্চের অধিবেশনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD