সাংবা‌দিক‌ হুম‌কির ঘটনায় ব‌রিশালে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাংবা‌দিক‌ হুম‌কির ঘটনায় ব‌রিশালে মানববন্ধন

সাংবা‌দিক‌ হুম‌কির ঘটনায় ব‌রিশালে মানববন্ধন




নিজস্ব প্রতিবেদক॥  বরিশালের সাংবাদিক তন্ময় তপুকে হত্যার হুমকি দাতা আব্বা গ্রুপের সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূ‌চি পালন করা হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার রাকিবের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বরগুনার আতঙ্ক নয়ন বন্ড গ্রুপ সম্প্রতি রিফাত হত্যাকাণ্ড ঘটিয়েছে। বরিশালেও তেমন আর একটি গ্যাং এর নাম আব্বা গ্রুপ। এ গ্যাং আগেও বিভিন্ন অপকর্ম চালিয়েছে। অবিলম্বে সাংবাদিক তন্ময় তপুকে হত্যার হুমকি দাতা আব্বা গ্রুপের সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকার, শহীদ আব্দুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংবাদিক ফেরদৌস সোহাগ, অপূর্ব অপু, শাহীন হাফিজসহ বরিশাল হেলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদের নেতারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD