বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

সাংবাদিক লিটন বাশারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:08:56 pm, Thursday, 27 June 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥ আজ ২৭ জুন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৬ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান।

সাংবাদিক লিটন বাশার পরিবারের সকলের সাথে ঈদ উদযাপন করতে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ঈদের পূর্ব মুহূর্তে গ্রামের বাড়ী বরিশাল সদর উপজেলার চরমোনাই বুখাই নগরের বাড়ীতে যান। সেখানে অবস্থানকালে ঈদের দ্বিতীয় দিন সকালে লিটন বাশার হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওইদিন বাদ যোহর বরিশাল নগরীর সদর রোডস্থ বায়তুল মোকাররম মসজিদের সামনে প্রথম ও পরে চরমোনাই এলাকার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যু বরিশালের সাংবাদিক অঙ্গণে এক অভাবনীয় শূন্যতার সৃষ্টি করেছে। লিটন বাশার দেশের অন্যতম জাতীয় দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান হিসেবে যেমন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তেমনি একজন সফল সাংবাদিক বান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

তিনি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন বরিশাল সাংবাদিক ইউনিয়ন এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এই দুটি সংগঠনের নির্বাচনে একজন বলিষ্ঠ নেতা হিসেবে প্যানেলের সকলকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করেন।

সর্বশেষ অনুষ্ঠিত শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচনে তিনি সভাপতি পদে প্রার্থী হয়ে তুমূল প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র এক ভোটে পরাজিত হন। তাঁর মৃত্যুর পর শোকে স্তব্ধ বরিশালের সাংবাদিক অঙ্গন একাধিক শোকসভার মাধ্যমে তাঁকে স্মরণ করেন।

সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে তাঁকে (মরণোত্তর) সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি পদক প্রদান করা হয়। আজ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর একটি এতিম খানায় দোয়া মোনাজাত ও এতিমদের মধ্যে খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সাংবাদিক লিটন বাশারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

প্রকাশের সময় : 04:08:56 pm, Thursday, 27 June 2019