সংবাদ শিরোনাম:

সাংবাদিক নদী হত্যা: সাবেক স্বামীর সহযোগী গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:22:13 am, Monday, 10 September 2018
  • 72 সংবাদটি দেখা হয়েছে

সাংবাদিক নদী-rtvonline

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক:
পাবনার সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নাম্বার আসামি শামসুজ্জামান মিলনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১২।

গ্রেপ্তারকৃত শামসুজ্জামান মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। সে সুবর্ণা নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মাসিউটিক্যাল (ইউনানী)’র ম্যানেজার ও মিলন নদীর সাবেক স্বামী রাজিবের সহযোগী। পরিবারের দাবি অনুযায়ী নদীকে হত্যার সময় মিলন উপস্থিত ছিল।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৮ আগস্ট রাতে নিজ বাসার সামনে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুবর্ণা নদীর মর্জিনা বেগম বাদী হয়ে নদীর সাবেক স্বামী-শ্বশুরসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে মামলা করেন।

পরে এ ঘটনায় সুবর্ণার সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এখনও গ্রেপ্তার হয়নি সুবর্নার সাবেক স্বামী রাজিব হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাংবাদিক নদী হত্যা: সাবেক স্বামীর সহযোগী গ্রেপ্তার

প্রকাশের সময় : 01:22:13 am, Monday, 10 September 2018