সংবাদ শিরোনাম:

সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে হলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত: প্রেস সচিব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:39:59 pm, Wednesday, 12 March 2025
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “সাংবাদিকদের বেতন ৩০ থেকে ৪০ হাজার টাকার নিচে হলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত।” বুধবার (১২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, বর্তমান সাংবাদিকতা এক ধরনের শোষণমূলক শিল্পে পরিণত হয়েছে, যেখানে সাংবাদিকরা বছরের পর বছর কাজ করলেও তারা তাদের ন্যায্য বেতন পাচ্ছেন না। তিনি মনে করেন, সাংবাদিকদের বেতন বাড়ানোর জন্য একটি নতুন আন্দোলন গড়ে তোলা উচিত যাতে তারা উপযুক্ত পারিশ্রমিক পান। “সাংবাদিকদের জন্য একটি নির্দিষ্ট ফ্লোর বেতন থাকা প্রয়োজন, যা ৩০ হাজার বা ৪০ হাজার টাকা হতে পারে, তবে এর কম হওয়া উচিত নয়,” বলেন শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, “এভাবে যদি সাংবাদিকদের বেতন কম দেওয়া হয়, তবে সেই সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া উচিত, কারণ সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন না হলে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।” তিনি আরও বলেন, সাংবাদিকদের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইট নিশ্চিত করতে হবে এবং তাদের যথাযথ মূল্য দিতে হবে। তিনি যোগ করেন, “ভালো সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে যোগ্য সাংবাদিকদের ন্যায্য বেতন দেওয়া জরুরি।”

সভায় তিনি বাংলাদেশের মিডিয়া পরিস্থিতি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন এবং বলেন, “বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে প্রকৃত মিডিয়া ফ্রিডম ছিল না।” সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করার সুযোগ দিতে হবে, এ কথা উল্লেখ করে তিনি মাল্টিমিডিয়া সাংবাদিক ও ফটো সাংবাদিকদের অবদানকে স্মরণীয় বলে অভিহিত করেন এবং তাদের সাহসিকতা প্রশংসা করেন।

আলোচনাসভায় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েমসহ আরও অনেকে। বক্তারা সবাই সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হলে সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা আরও বলেন, সাংবাদিকদের কাজের মূল্যায়ন করতে হবে এবং তাদের অধিকার সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

এই সভায় বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত না হলে সাংবাদিকতার মানও বজায় থাকবে না। সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন উপস্থিত নেতারা।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে হলে সেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত: প্রেস সচিব

প্রকাশের সময় : 09:39:59 pm, Wednesday, 12 March 2025