সাংগঠনিক কোনো কার্যক্রম নেই ঝালকাঠি জেলা বিএনপির Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাংগঠনিক কোনো কার্যক্রম নেই ঝালকাঠি জেলা বিএনপির

সাংগঠনিক কোনো কার্যক্রম নেই ঝালকাঠি জেলা বিএনপির

সাংগঠনিক কোনো কার্যক্রম নেই ঝালকাঠি জেলা বিএনপির




ঝালকাঠি প্রতিনিধি॥ দীর্ঘদিন ধরে সাংগঠনিক কোনো কার্যক্রম নেই ঝালকাঠি জেলা বিএনপির। তৃণমূল কর্মীদের খোঁজও নিচ্ছেন না শীর্ষ নেতারা।

 

এমনকি করোনাভাইরাসেও জনগণ কিংবা কর্মীদের পাশে দাঁড়াননি। ফলে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ।

 

 

মাঠপর্যায়ের নেতাদের দাবি, রাজপথে নামা সম্ভব না হলেও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং মনোবল চাঙা রাখা সম্ভব। জেলার নেতারা সেটা না করে নিজেদের রক্ষায় অনেকটা চুপচাপ থেকেছেন।

 

 

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলায় বিএনপির কোনো ধরনের সক্রিয়তা নেই। দুঃসময়ে বা দুর্যোগেও কেউ কারো পাশে থাকছেন না জেলার নেতারা। এতে দূরত্ব বাড়ছে কর্মীদের।

 

 

কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে কথা হয় বিএনপি কর্মী হেমায়েত ব্যাপারীর সঙ্গে। তিনি বলেন, জেলা বিএনপির নেতারা আমাদের খোঁজ নেন না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও দল থেকে কোনো সহায়তা পাইনি।

 

 

কাঁঠালিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ বলেন, মানুষের জন্য রাজনীতি করা রাজনৈতিক দলের মূল লক্ষ্য। ক্ষমতাসীন দলের পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানো উচিত।

 

 

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান খান বাপ্পী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় দল থেকে না দিলেও ব্যক্তি উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

 

ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু বলেন, করোনাভাইরাসের মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ডের সুযোগ নেই।

 

দলের নেতাকর্মীদের নিরাপদে ও সুরক্ষিত থাকতে বলা হয়েছে। মুঠোফোনে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে হাইকমান্ডের নির্দেশ মোতাবেক কর্মসূচি পালন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD