বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

সরবরাহ কমের অজুহাতে ফের বাড়লো পেঁয়াজের দাম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:38:50 pm, Friday, 4 March 2022
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দিনাজপুরের স্থলবন্দর এলাকা হিলিতে আমদানি ও সরবরাহ কমের অজুহাতে ফের বাড়লো ভারতীয় ও দেশীয় পেঁয়াজের দাম। এবার একদিনের ব্যবধানে দেশীয় জাতের পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা আর ভারতীয় আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। আর এতে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।

শুক্রবার বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায়, হিলি বাজারে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ যা কেজিতে ৫ টাকা বেড়েছিলো, সেগুলো ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশীয় জাতের পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। আর এতে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়তে হচ্ছে পাইকারসহ সাধারণ ক্রেতাদের।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা কবির হোসেন বলেন, বাজারে এসে দেখি গতকালের থেকে পেঁয়াজের দাম অনেকটাই বেশি। ৩০ টাকার পেঁয়াজ চাচ্ছে ৩৫ টাকা, ৪০ টাকা কেজির পেঁয়াজ চাচ্ছে ৫০ টাকা। আমি পেঁয়াজ কিনতে এসেতো চরম বিপাকে পড়েছি।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল হোসেন বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে, যে কারণে দাম একটু বাড়ছে। দেশীয় পেঁয়াজের সরবরাহ এখন অনেকটা কম, যার প্রভাবে সেটার দাম কেজিতে ১০ টাকা বাড়ছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজের একই অবস্থা। আমরা কম দামে পেলে কম দামে বিক্রি করবো।

তিনি আরও বলেন, দাম কমতে আরও কয়েকদিন সময় লাগবে। দাম বেশির কারণে আমাদের বিক্রি কমে গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

সরবরাহ কমের অজুহাতে ফের বাড়লো পেঁয়াজের দাম

প্রকাশের সময় : 07:38:50 pm, Friday, 4 March 2022