সংবাদ শিরোনাম:

সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনা প্রধান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:34:27 pm, Sunday, 23 November 2025
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রোববার (২৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি বলেন, “বাংলাদেশ আগামী দিনে একটি জাতীয় নির্বাচনের মুখোমুখি। একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনী সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে।” তিনি আরও জানান, মুক্তিযোদ্ধাদের আদর্শ ধরে রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ অবদান, দক্ষতা ও দায়িত্বপালনে বিশেষ পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ ৬৪ সেনাসদস্যকে পদক প্রদান করা হয়। পাশাপাশি ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা জানানো হয়, যা অনুষ্ঠানের আবেগঘন মুহূর্তে রূপ নেয়।

এছাড়া ২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬ অর্থবছরে বিশেষ অবদানের জন্য মোট ৯ জনকে ‘সেনাবাহিনী পদক’, ১৭ জনকে ‘অসামান্য সেবা পদক’ এবং ৩৮ সেনাসদস্যকে ‘বিশিষ্ট সেবা পদক’ দেওয়া হয়।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা পরিবার ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনা প্রধান

প্রকাশের সময় : 12:34:27 pm, Sunday, 23 November 2025