সংবাদ শিরোনাম:

সরকারের বিরোধিতাকারীরা এত উন্নয়ন দেখে না : আমু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:09:34 pm, Friday, 22 April 2022
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ সরকার ৮০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকের কাছে সার পৌঁছে দিচ্ছে জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় কৃষকদের পাশে থেকে তারদের সহযোগিতা করে আসছে। বিএনপি সরকারের আমলে কৃষক সারের জন্য গুলি খেয়েছিল। আর আওয়ামী লীগ সরকার শতকরা ৮০ ভাগ ভর্তুকি দিয়ে সময়মতো কৃষকের কাছে সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণ পৌঁছে দিচ্ছে। আওয়ামী লীগ সরকার হচ্ছে কৃষকবান্ধব সরকার। যখনই ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনা মূল্যে এবং ন্যায্য মূল্যে সার ও বীজ বিতরণ করে থাকে।

আজ শুক্রবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনা মূল্যে উফশী আউশ ধানের বীজ, ডিএপি এবং এমওপি সার বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে দেশের মানুষকে অর্থ ও খাদ্য দিয়ে সহযোগিতা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনার সময় আমাদের দেশে খাদ্যের কোনো অভাব হয়নি। ‘

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে আমির হোসেন আমু বলেন, রাস্তার কারণে দোকানপাট হয়েছে, গাড়ি চলছে। দালানকোঠা হচ্ছে, যাতে শ্রমিক কাজ করে। রাস্তাঘাট উন্নয়ন হওয়ার কারণে মানুষের বিভিন্নভাবে কর্মসংস্থান হয়েছে। আজ যারা সরকারের বিরোধিতা করছে তারা এসব উন্নয়নের কথা বলে না। আজকে পদ্মা সেতু, পায়রা বন্দর হওয়ায় দেশের দক্ষিণ অঞ্চল সাউথ এশিয়ার একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিণত হবে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব মঞ্চে উন্নয়নের রোল মডেল। তাই আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করতে সকলকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী ও উপজেলা কৃষি কর্মকর্তারা।

সদর উপজেলার দুই হাজার কৃষকে জনপ্রতি পাঁচ কেজি আমন বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সরকারের বিরোধিতাকারীরা এত উন্নয়ন দেখে না : আমু

প্রকাশের সময় : 11:09:34 pm, Friday, 22 April 2022