সংবাদ শিরোনাম:

সরকারের অবহেলায় টিকা সংকট: চরমোনাই পীর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:51:52 am, Friday, 30 April 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারের অবহেলা বা অপরিণামদর্শী নীতির কারণে করোনাভাইরাসের টিকা নিয়ে সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজউল করীম। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সুবিধা দিতে গিয়ে সরকার করোনাভাইরাসের টিকা নিয়ে সংকট তৈরি করেছে।‘

তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণে ভারতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাজেই দেশের প্রয়োজন না মিটিয়ে তারা টিকা দেবে না। এটাই স্বাভাবিক। তা ছাড়া ভারত তাদের ওয়াদা কোনো সময়ই রক্ষা করে না।

তিনি বলেন, অক্সিজেনের ক্ষেত্রেও মাত্র দুটি প্রতিষ্ঠান এবং ভারতের ওপর নির্ভরতা একই সংকট তৈরি করছে। স্বাস্থ্য খাতে দুর্নীতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বাজেট বরাদ্দ থাকলেও দুর্নীতির কারণে গত এক বছরে আইসিইউ, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা-কিছুই করা হয়নি। এ বছরের বাজেটে স্বাস্থ্য খাতে জরুরি প্রয়োজন মেটাতে ১০ হাজার কোটি টাকা রাখা হয়েছিল। এর কতটা সুষ্ঠু ব্যবহার হয়েছে তা তদন্ত করতে হবে।

তিনি বলেন, গত বছরের অঘোষিত লকডাউনে খেটে খাওয়া মানুষগুলো কিছুটা সহায়তা পেয়েছিল। এবার সেটা না পাওয়ার কারণে গরিব মানুষ খুবই কষ্টে আছে। এরই মধ্যে প্রথম লকডাউনেই আড়াই কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। এবার সেটা কোন পর্যায়ে যাবে তা এখনই বলা যাবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সরকারের অবহেলায় টিকা সংকট: চরমোনাই পীর

প্রকাশের সময় : 12:51:52 am, Friday, 30 April 2021