সরকারি ব্যয় কমাতে বড় সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




সরকারি ব্যয় কমাতে বড় সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা

সরকারি ব্যয় কমাতে বড় সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা




ডেস্ক রিপোর্ট ॥ রাষ্ট্রীয় ব্যয় কমানো এবং অর্থনৈতিক শৃঙ্খলা জোরদারের অংশ হিসেবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিসভায় অনুমোদিত ‘দ্য মেম্বার্স অব পার্লামেন্ট (রেমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্সেস) (সংশোধন) আদেশ ২০২৬’ এখন বিল হিসেবে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। বিলটি সংসদে পাস হয়ে গেজেট আকারে প্রকাশিত হলে এমপিদের গাড়ি আমদানির দীর্ঘদিনের করমুক্ত সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল হবে। ১৯৭৩ সালের আইনের ৩সি অনুচ্ছেদের অধীনে এতদিন এই সুবিধা চালু ছিল।

সরকার জানিয়েছে, অর্থনৈতিক চাপের সময়ে সরকারি ব্যয় পুনর্বিন্যাস, অপচয় কমানো এবং জনগণের সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের সিদ্ধান্তও হয়েছে। প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা ওয়াসার আওতায় আনার পাশাপাশি কিছু অংশ ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হবে। এতে নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম সহজ হবে বলে আশা করছে সরকার।

এছাড়া জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করে আন্তর্জাতিক দিবসের সঙ্গে মিল রেখে ২১ মে নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে আর্থিক নিয়ন্ত্রণ সংস্থাগুলোর নেতৃত্বে অভিজ্ঞ ব্যক্তিদের দীর্ঘমেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ–এর চেয়ারম্যান ও সদস্যদের জন্য নির্ধারিত ৬৫ বছরের বয়সসীমা বাতিল করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD