সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে আল্টিমেটাম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে আল্টিমেটাম

সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে আল্টিমেটাম

সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে আল্টিমেটাম




ভয়েস অব বরিশল ডেস্ক॥ সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে গোলটেবিল বৈঠকে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন ‘বরিশাল ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ কমিটি’র আহ্বায়ক আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম-শায়েখে চরমোনাই।

 

 

শনিবার বিকেল ৩টায় বরিশাল প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব জানান। আগামী মাসের মধ্যে সরকার এ বিষয়ে কোন সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলেও সাফ জানিয়ে দেন তিনি।

 

 

তিনি বলেন, সরকারি বরিশাল কলেজ বরিশালের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে অর্ধশতাব্দী ধরে নিজ পরিচয়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে কলেজটি সুবর্ণ জয়ন্তী উদযাপন করে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু হঠাৎ করে একটি কুচক্রী মহলের ইশারায় বরিশালের জেলা প্রশাসক গত ২৯ ফেব্রুয়ারি সরকারি বরিশাল কলেজকে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি কলেজ’ নামকরণের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান।

 

 

তিনি বলেন, এটা বরিশালবাসীর বিরূদ্ধে গভীর ষড়যন্ত্র। আমরা যে কোন মূল্যে এটা কঠোর হস্তে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী মাসের মধ্যে এর সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ না করলে বরিশালবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো।

 

 

গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রচিন্তাবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী।

 

 

প্রসঙ্গত, গত ২৯ জুন শিক্ষা মন্ত্রণালয় সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে মহত্মা অশ্বিনী কুমার সরকারি কলেজ নামকরণের যৌক্তিকতা উল্লেখপূর্বক সুপারিশসহ মতামত প্রেরণের জন্য শিক্ষাবোর্ড চেয়ারম্যান বরাবরে চিঠি প্রেরণ করে। এরপরই এর পক্ষে-বিপক্ষে আন্দোলন শুরু হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD