সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু করার নির্দেশ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু করার নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু করার নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু করার নির্দেশনা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন ও সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরু করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

 

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

 

 

নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। এতে বিদ্যালয় পুনরায় খোলার আগে অনুমোদিত নির্দেশিকার আলোকে প্রস্তুতি নেয়া প্রয়োজন। এ অবস্থায় করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় খোলার নির্দেশিকা স্কুল পর্যায়ে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

 

 

একইসঙ্গে প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সব পদক্ষেপ, তৈরি করা পোস্টার, লিফলেট অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে বলা হয়েছে। এরইমধ্যে এ ব্যাপারে একটি খসড়াসহ উপস্থাপন করতে অনুরোধ জানানো হয়েছে।

 

 

শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় খোলার আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য নিরাপত্তামূলক ৫০টির বেশি নির্দেশনা জারি করবে। এসব নির্দেশনা মেনে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে বলে সূত্র জানায়।

 

 

মন্ত্রণালয় সূত্র আরো জানায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদ রেখে বিদ্যালয়ে পাঠদান পরিচালনায় করণীয় বিষয়ক নির্দেশনা তৈরি হয়েছে। বিদ্যালয় খোলার আগে ও চলাকালীন করণীয় বিষয়ক বিভিন্ন নির্দেশনাও দেয়া হয়েছে।

 

 

এরইমধ্যে আলাদাভাবে তিনটি ক্যাটাগরিতে ৫০টির বেশি নির্দেশনা দেয়া হবে। এসব ক্যাটাগরির আওতায় প্রতিদিন কীভাবে ক্লাস পরিচালনা হবে তা দিকনির্দেশনা নির্ধারণ করা হবে।

 

 

এছাড়া করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সুরক্ষা নিশ্চিত করার নির্দেশনা তৈরিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD