সংবাদ শিরোনাম:

সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরিশালে চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:03:47 pm, Sunday, 19 May 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাল আত্মসাৎ করায় বরিশাল সদর উপজেলার চাঁনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও মেম্বার জাহাঙ্গীর হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার তাদের দুইজনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপণ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেয়ারম্যান আমান উল্লাহ ও সদস্য জাহাঙ্গীর হোসেন ২০১৫-১৬ অর্থবছরে চাঁদপুরা ইউনিয়নের ২৫১ জন ভিজিডি কার্ডধারীকে চাল দিয়েছেন।

তবে কার্ডধারীদের ৯০ কেজি চালের পরিবর্তে ৭০ কেজি করে দেয়া হয়। ২০ কেজি করে চাল কম দিয়ে ৫ দশমিক ২০ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও মেম্বার জাহাঙ্গীর হোসেন। আত্মসাতকৃত চালের বাজার মূল্য ১ লাখ ৮২ হাজার ৪২৭ টাকা।এ ঘটনায় চেয়ারম্যান আমান উল্লাহ ও ইউপি সদস্যকে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরিশালে চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত

প্রকাশের সময় : 10:03:47 pm, Sunday, 19 May 2019