সরকারি গাছ হজম করতে পারলেন না চেয়ারম্যান ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সরকারি গাছ হজম করতে পারলেন না চেয়ারম্যান !

সরকারি গাছ হজম করতে পারলেন না চেয়ারম্যান !

সরকারি গাছ হজম করতে পারলেন না চেয়ারম্যান !




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পাবনার চাটমোহর উপজেলায় সরকারি গাছ কাটার অভিযোগে দায়েরকৃত মামলায় কলেজের গর্ভনিং বডির ৭ জন সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার অভিযান চালিয়ে হরিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

গ্রেপ্তারকৃত হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির ৭ সদস্য হলেন- আতিকুল ইসলাম, শাহ-জালাল উদ্দিন, মোশারফ হোসেন, আজাদ হোসেন, প্রণবী রানী, সিরাজুল ইসলাম ও গোলজার হোসেন।

 

 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার এজাহার দায়েরের পর মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ইতিমধ্যে মামলার ৭ আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

ওসি আরও জানান, মামলার প্রধান আসামি হরিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি মকবুল হোসেন ও কলেজ অধ্যক্ষ সরদার মোহম্মদ আলী হায়দার পলাতক রয়েছেন।

 

 

 

উল্লেখ, সোমবার (১৩ জুলাই) হরিপুর দুর্গাদাস স্কুল এন্ড কলেজের ১৪ টি গাছ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাটা হয়। স্থানীয়রা এর প্রতিবাদ জানালেও কলেজ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি। পরে বিষয়টি চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হানকে জানালে তিনি গাছ কাটা বন্ধ করে দেন।

 

 

এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হরিপুর ইউনিয়নের উপ- সহকারি ভূমি কর্মকর্তা বিপুল কুমার জোয়ার্দার বাদি হয়ে হরিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান স্কুল ও কলেজ গর্ভনিং বডির সভাপতি মকবুল হোসেন ও কলেজ অধ্যক্ষ সরদার মোহম্মদ আলী হায়দারসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD