সংবাদ শিরোনাম:

সরকারি কর্মচারীদের পদবী ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বরিশালে কর্মবিরতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:00:52 pm, Tuesday, 25 February 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারি তৃতীয় শ্রেণির কর্মীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বরিশালে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ডাকে মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) জেলায় এ কর্মবিরতিতে অংশ নেন সরকারি কর্মীরা। সকাল ৯টা থেকে এ কর্মবিরতি পালন করা হচ্ছে৷

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের ফটকের সামনে কর্মবিরতি পালনকারী মো. আলতাফ হোসেন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় বরিশালেও এ দাবী বাস্তবায়ন লক্ষে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। তিনদিনের ডাকা পূর্ণ কর্মবিরতির প্রথম দিনে সকল তৃতীয় শ্রেণির কর্মচারীরা অংশগ্রহণ করেছেন। আাগমী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে। তিনি বলেন,বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কালেক্টরেট সহকারীর (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতির দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সরকারি কর্মচারীদের পদবী ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বরিশালে কর্মবিরতি

প্রকাশের সময় : 02:00:52 pm, Tuesday, 25 February 2020