বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

সমুদ্রে ইলিশ ধরতে যেতে না পারলেও স্থানীয় নদীতে পাওয়া যাচ্ছে রুপালি ইলিশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:29:26 pm, Sunday, 8 September 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  বৈরি আবহাওয়ার কারণে জেলেরা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে ইলিশ ধরতে যেতে না পারলেও বরিশালের স্থানীয় নদীতে ধরা পড়েছে প্রচুর ইলিশ। এতে শুধু চাহিদার এক-তৃতীয়াংশ ইলিশ বরিশালের পাইকারি বাজারে আসছে। আর সপ্তাহের ব্যবধানে ইলিশ বাজারে কেজি প্রতি দর কমেছে একশ’ থেকে দেড়শ’ টাকা।বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে জানা গেছে, গত তিন মাস পর বরিশালের তেঁতুলিয়া, কীর্তনখোলা, ইলিশা, কালাবদর, ধূলিয়া, গজারিয়া ও শ্রীপুর স্থানীয় নদীতে কিছু ইলিশ ধরা পড়ছে।

দীর্ঘ অপেক্ষার পর ইলিশ পাওয়ায় জেলেরাও বেশ খুশি। শনিবার বরিশালে ইলিশের মোকামে কেজির ইলিশ বিক্রি হয়েছে ১ হাজার টাকায়। ১২শ’ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হয়েছে ১২শ’ টাকায়। ৬শ’ গ্রাম থেকে ৯শ’ গ্রাম ইলিশ বিক্রি হয়েছে ৮৭৫ টাকায় দরে।পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের মাছ ব্যবসায়ী মো. নাসিরউদ্দিন বলেন, গত তিন মাস ধরে স্থানীয় নদীতে কোনো ইলিশ ছিল না। এখন অমাবস্যার জোতে কিছু ইলিশ ধরা পড়ছে। সমুদ্রগামী ট্রলার মালিক রুদ্রজিৎ দাস বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরা ট্রলার যেতে পারছে না।

ফলে সেখানে ইলিশ ধরা বন্ধ আছে। এ সময় মাছ ধরা বন্ধ থাকলে মাছ ব্যবসায়ীদের থেকে নেওয়া দাদনের টাকা পরিশোধ করতে না পারলে সমস্যায় পড়বেন তারা। তবে আবহাওয়া অনুকূলে এলে তারা প্রচুর ইলিশ ধরতে পারবেন বলে জানান তিনি।

বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সমিতির সভাপতি অজিৎ কুমার দাস বলেন, আওহাওয়া অনুকূলে না থাকায় জেলেরা ট্রলার নিয়ে ইলিশ ধরতে সাগরে যেতে পারছেন না। বর্তমানে স্থানীয় নদীতে কিছু ইলিশ ধরা পড়লেও তা চাহিদার চেয়ে কম। বরিশালের মোকামে দৈনিক ২ থেকে ৩ হাজার মণ ইলিশ না আসলে ব্যবসায়ীদের লাভ হয় না।মৎস্য অফিসার (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, সারাদেশের অবস্থা দেখে মনে হচ্ছে, শুধু বরিশালের বাজারে ইলিশ কিছুটা কম। তবে বিভিন্ন স্থানে মাছের পাইকারি বাজার হওয়াতে এমনটা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সমুদ্রে ইলিশ ধরতে যেতে না পারলেও স্থানীয় নদীতে পাওয়া যাচ্ছে রুপালি ইলিশ

প্রকাশের সময় : 05:29:26 pm, Sunday, 8 September 2019