সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি, যৌথ বাহিনীর হাতে নারীসহ গ্রেফতার ৯ Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর




সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি, যৌথ বাহিনীর হাতে নারীসহ গ্রেফতার ৯

সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজি, যৌথ বাহিনীর হাতে নারীসহ গ্রেফতার ৯




ডেস্ক রিপোর্ট ॥ রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হোটেলে চাঁদাবাজির সময় দুই নারীসহ নয়জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেইজিং হোটেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি দুষ্কৃতিকারী দল ছাত্র সমন্বয়কের পরিচয়ে হোটেলে প্রবেশ করে। তারা পুলিশের অনুমতি ছাড়াই অবৈধভাবে হোটেলে তল্লাশি চালানোর চেষ্টা করে এবং সেখানে অনৈতিক কাজ হচ্ছে বলে দাবি করে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা হোটেলের রিসিপশনের ক্যাশ থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে চলে যেতে চায়।

এসময় যৌথ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে কিছু দুষ্কৃতিকারী পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পুলিশের হাতে ধরা পড়ে বাকি আসামিরা। তাদের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয় এবং বাকি টাকা পলাতক আসামিদের কাছে রয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন সিনথিয়া কবির (২৫), খান মোহাম্মদ ওয়ালিদ (২৭), কাজী জুবায়েল (২২), রাইয়ান কবির অয়ন (২১), ইরফান পায়েল (১৯), বিভাষ বড়াল (২৮), সুবর্ণা (২০), মনিরুল ইসলাম (৩০), মো. নিহাদ (২৪)। তাদেরকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর ৪৪। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় ব্যাপক তদন্ত শুরু করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD