সমকাল সম্পাদক গোলাম সারওয়ার অসুস্থ, দোয়া কামনা Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা




সমকাল সম্পাদক গোলাম সারওয়ার অসুস্থ, দোয়া কামনা

সমকাল সম্পাদক গোলাম সারওয়ার অসুস্থ, দোয়া কামনা




অনলাইন ডেস্ক: সমকাল সম্পাদক ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান গোলাম সারওয়ার অসুস্থ। গত রোববার মধ্যরাতে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগের পাশাপাশি নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। তাকে সেখানকার জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে।

গোলাম সারওয়ারের চিকিৎসার বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করছেন সমকালের প্রকাশক এ. কে. আজাদ। পরিবারের সদস্য ছাড়াও সমকালের একজন বিশেষ প্রতিনিধি সম্পাদকের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন। পরিবার এবং সমকালের পক্ষ থেকে শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে সম্পাদকের আশু রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।

চিকিৎসাধীন সমকাল সম্পাদককে দেখতে বৃহস্পতিবার রাতে ল্যাবএইড হাসপাতালে যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং গোলাম সারওয়ারের দ্রুত আরোগ্য কামনা করেন।

দেশবরেণ্য সাংবাদিক, সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ারের চিকিৎসায় ল্যাবএইড কর্তৃপক্ষ গত সোমবার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ডের অন্য সদস্যরা হলেন- কার্ডিওলজিস্ট ডা. বরেন চক্রবর্তী, এন্ডোক্রাইনোলজিস্ট ডা. খাজা নাজিমুদ্দিন, নেফ্রোলজিস্ট ডা. রফিকুল আলম ও রেসপিরেটরি মেডিসিনের ডা. সাইদুল ইসলাম। ডা. সোহরাবুজ্জামান সমকালকে বলেন, গোলাম সারওয়ার হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে পানি জমেছে এবং নিউমোনিয়া সংক্রমণ আছে। হার্টের পাশাপাশি তিনি কিডনি, ফুসফুসসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত। এ কারণে দ্রুত নিউমোনিয়া সংক্রমণ নিয়ন্ত্রণে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যাচ্ছে না। একই কারণে তার ফুসফুসে জমে থাকা পানি অপসারণ সম্ভব হচ্ছে না।

সমকাল সম্পাদককে দেখতে গত বুধবার হাসপাতালে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সমকাল প্রকাশক এ. কে. আজাদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ল্যাবএইড হাসপাতালের এমডি ডা. এ এম শামীম।

বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকসহ অনেকেই গোলাম সারওয়ারকে দেখতে হাসপাতালে যান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD