বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

সবার আগে সংস্কারের কথা বলেছে বিএনপি: মির্জা ফখরুল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:36:55 pm, Saturday, 15 March 2025
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৈঠকটি ১৫ মার্চ শনিবার দুপুর ১টায় অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “সংস্কার অবশ্যই করতে হবে, সেই সংস্কারের কথা সবার আগে বলেছে বিএনপি। কিন্তু সেই সংস্কারটি যত দ্রুত করা যায়, সেটা চাই। আমরা যেটা বলেছি, মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলোর সংস্কার করা এবং তারপর দ্রুত নির্বাচন অনুষ্ঠিত করা, এরপর একটি সংসদের মাধ্যমে বাড়তি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।”

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে আলোচনায় মূলত সংস্কার কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “জাতিসংঘ মহাসচিব এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। গোলটেবিল বৈঠকে যে কমিশনগুলোর কাজ নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা যা বলেছি, তা-ই এখানে পুনরায় বলেছি।”

নির্বাচন নিয়ে কোনো টাইম ফ্রেমের বিষয় উল্লেখ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কোনো টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই। সংস্কার আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। তারা যা চাচ্ছে, আমরা সব দিয়ে দিচ্ছি।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

বৈঠকের উদ্দেশ্য ছিল মূলত দেশের রাজনৈতিক সংস্কারের প্রক্রিয়া সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা এবং রাজনৈতিক দলের মতামত শোনা। এটি ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলেও বৈঠকে জাতিসংঘের সক্রিয় উপস্থিতি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সহায়ক ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সবার আগে সংস্কারের কথা বলেছে বিএনপি: মির্জা ফখরুল

প্রকাশের সময় : 07:36:55 pm, Saturday, 15 March 2025