সতর্কতা সঙ্কেত অমান্য: বঙ্গোপসাগরে ট্রলার ডুবি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সতর্কতা সঙ্কেত অমান্য: বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

সতর্কতা সঙ্কেত অমান্য: বঙ্গোপসাগরে ট্রলার ডুবি




বরগুনা প্রতিনিধি॥  বঙ্গোপসাগরে চলা তিন নম্বর সতর্কতা সঙ্কেত অমান্য করে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বঙ্গোপসাগরে দুবলার চর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডুবে যাওয়া ট্রলারে থাকা নয় জেলেকে উদ্ধার করে পার্শ্ববর্তী ট্রলারে থাকা জেলেরা।

ডুবে যাওয়া ট্রলারের মাঝিদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন- নুরুল ইসলাম (৩০), শহিদ প্যাদা (৩৫), লতিফ (৩৫), পান্না (২৫) এবং শাহিন(৩৫)। এদের সকলের বাড়ি বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া সোনাতলা এলাকায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল ফরাজী বলেন, ‘বরগুনার পাথরঘাটা থেকে আনুমানিক ৪০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় এফবি রবিউল নামের একটি ট্রলারে মাছ ধরছিলেন নয়জন জেলে। প্রবল স্রোত ও উত্তাল সমুদ্রে ঢেউয়ের কবলে পড়ে হঠাৎ করে সমুদ্রে ডুবে যায় ট্রলারটি।’

তিনি আরও বলেন, ডুবে যাওয়া ট্রলারের মালিকের নাম হানিফ খাঁ। তিনি বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া সোনাতলা এলাকার বাসিন্দা।ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেকে উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, উদ্ধার হওয়া জেলেদের মধ্যে শাহিন প্যাদা ও রবিউল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অন্য একটি ট্রলারে করে উপকূলে নিয়ে আসা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD