সংবাদ শিরোনাম:

সঠিক সমালোচনা নগর উন্নয়ন ত্বরান্বিত হবে: বিসিসি মেয়র

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:08:48 pm, Saturday, 6 March 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে ব্যতিক্রমী নানা কর্মসূচীর আয়োজন করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

স্থানীয় আওয়ামীলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও চারুকলা’র সহযোগিতায় এ কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের সর্ববৃহৎ লোগোর মানবপ্রদর্শনী। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শনিবার (৬ মার্চ) দুপুরে তার বাসভবনে সাংবাদিক সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি জানান, ৭ মার্চ নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। ৩১ মার্চ সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচীর শেষ হবে।

এছাড়া উল্লেখযোগ্য কর্মসূচী হচ্ছে- ৭ মার্চ বিকাল ৩টা ২০ মিনিটে একযোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার, ১৭ মার্চ বঙ্গবন্ধুর সাইকেল যাত্রা, ২৫ মার্চ ওয়াপদা কলোনী টর্চার সেলে গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী। এর মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগোর মানবপ্রদর্শনী। ৩০ মার্চ বিকালে বঙ্গবন্ধু উদ্যানে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ প্রসঙ্গে বলেন, লোগো প্রদর্শনীটি হবে দেশের সর্ববৃহৎ মানব প্রদর্শনী। তিনি আরও বলেন, কৃষক নেতা শহীদ আবদুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী ২৮ মার্চ। ওইদিন পবিত্র শবেবরাত থাকায় আগেরদিন ২৭ মার্চ জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। সেদিন কীর্তনখোলা নদীতে অনুষ্ঠিত হবে নৌকা বাইচ প্রতিযোগিতা। মেয়র এসময় বলেন, ‘আমাকে পছন্দ নাও করতে পারেন, কিন্তু সত্য কথা লিখুন। সঠিক সমালোচনা নগর উন্নয়ন ত্বরান্বিত হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৪ দিনব্যাপী কর্মসূচীতে উল্লেখিত কর্মসূচী ছাড়াও বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাঙ্গকন প্রতিযোগিতা, গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান- এমনটাই জানানো হয় সংবাদ সম্মেলনে।

কর্মসূচী ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ গাজী নঈমুল ইসলাম লিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সঠিক সমালোচনা নগর উন্নয়ন ত্বরান্বিত হবে: বিসিসি মেয়র

প্রকাশের সময় : 10:08:48 pm, Saturday, 6 March 2021