সংবাদ শিরোনাম:

সংস্কারের অভাবে সড়ক মানুষের দুর্ভোগের কারণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:37:12 pm, Friday, 19 June 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ছবি: সংগৃহীত

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুষ্টিয়ার ভেড়ামারায় দীর্ঘ সংস্কারের অভাবে ২০ কিলো মিটার একটি সড়ক মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোড়ামারা শহর থেকে জুনিয়াদহ গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘ পাঁচ বছর কোন সংস্কার হয়নি। সড়কের বেহাল দশার কারণে ধান রোপন করে এলাকাবাসী প্রতিবাদ করে সারাদেশে আলোচনার জন্ম দেয়। রাস্তাটি সংস্কারের জন্য ৬ মাস আগেই দরপত্র ও ঠিকাদার নিয়োগ সংক্রান্ত সকল কাজ শেষ হলেও শুরু হয়নি রাস্তা সংস্কারের কাজ।

জানা যায়, এলজিইডি আওতাধীন ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কে উপজেলার বাহাদুরপুর, মোকারিমপুর ও জুনিয়াদহ ইউনিয়নের প্রায় দেড়লাখ মানুষ এ সড়কে উপজেলা সদরে আসা যাওয়া করে। গত বছর বর্ষাকালে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়রা রাস্তায় ধান রোপন করে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

সিএনজি চালক রবিউল ইসলাম জানান, “২০ কিলোমিটার পথ যেতে ৪৫-৫০ মিনিট সময় লাগে। আর গাড়ি প্রতিনিয়িত ভাংতেই আছে। যাত্রীরাও অতিষ্ট হয়ে পড়ে। এই বর্ষায় রাস্তাটি একেবারের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।”

অটো রিক্সা চালক রুবেল আলী জানান, “মাসের মধ্যে দুই তিন বার গাড়ী ভেঙ্গে যায়। অটো নিয়ে রাস্তায় বের হওয়ায় দায়। পুরো রাস্তায় ছোট বড় গর্তে ভাঙ্গা।”

দেলোয়ার হোসেন নামের একটি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি জানান, “কোম্পানীর কাজে প্রতিদিন আমাকে এই রাস্তা দিয়ে ভেড়ামারায় যাওয়া লাগে। এই রাস্তাটি একদমই চলাচলের মতো নাই। এছাড়া ভাঙ্গার কারণে সড়ক দুর্ঘটনাও ঘটছে।” এ ব্যপারে ভেড়ামারা উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন জানান, “সড়কটি সংস্কারের জন্য টেন্ডার ও ঠিকাদার নিয়োগ শেষ হয়েছে। এই বর্ষার মধ্যে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সংস্কারের অভাবে সড়ক মানুষের দুর্ভোগের কারণ

প্রকাশের সময় : 09:37:12 pm, Friday, 19 June 2020