সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদের বাড়িতে দুর্ধর্ষ চুরি Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদের বাড়িতে দুর্ধর্ষ চুরি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদের বাড়িতে দুর্ধর্ষ চুরি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদের বাড়িতে দুর্ধর্ষ চুরি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নাটোরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন) রাতে বাসার পেছনের জানালার গ্রিল ভেঙে চোর ভেতরে প্রবেশ করে।

 

 

জানা যায়, সংসদ অধিবেশন চলায় নাটোর-নওগাঁ অঞ্চলের সংরক্ষিত নারী আসনের এমপি রত্না আহমেদ বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার ছেলে ও মেয়ে আমেরিকা প্রবাসী। ফলে বাসায় কেউ ছিল না। এ সুযোগে চোর বাসার পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বটি ও হাসুয়া দিয়ে আলমারি ও ওয়ারড্রব ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়।

 

 

এমপি রত্না আহমেদ জানান, তার বাসায় কিছু কাগজপত্র ছাড়া মূল্যবান কিছু ছিল না। রাজনৈতিক কারণেই তার বাসায় চুরির ঘটনা ঘটেছে।

 

 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, চোর একজোড়া সোনার বালা ছাড়া আর কিছু নিতে পারেনি।

 

 

নাটরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পারিপার্শ্বিক বিষয় এবং সিসিটিভির ফুটেজ দেখে চোরকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। তাকে গ্রেফতার করতে পারলেই মূল রহস্য বেরিয়ে আসবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD