সংবাদ প্রকাশের পর হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ছেড়া পতাকা অপসারণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সংবাদ প্রকাশের পর হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ছেড়া পতাকা অপসারণ

সংবাদ প্রকাশের পর হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ছেড়া পতাকা অপসারণ




থানা প্রতিনিধি॥ ভয়েস অব বরিশাল ডটকম এ সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে বরিশালের হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম এর নির্দেশে হিজলা নৌপুলিশ ফাঁড়িতে উত্তোলন করা ছেড়া জাতীয় পতাকা অপসারণ করার পাশাপাশি নতুন পতাকা উত্তোলন করা হয়েছে।

হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম ভয়েস অব বরিশাল ডটকম কে জানান, খবরটি তার নজরে আসার সাথে সাথেই, নৌপুলিশ ফাড়িতে লোক পাঠিয়ে ছেড়া জাতীয় পতাকা উত্তোলনের সত্যতা মিলেছে। এর পর পরই তার কার্যালয় থেকে নতুন আরেকটি জাতীয় পতাকা নিয়ে ছেড়া জাতীয় পতাকাটি অপসারণ করে নতুন জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

উল্লেখ, ১৫ জানুয়ারি বুধবার বেলা ১১ টায়, নৌপুলিশ ফাড়ির সামনে গেলে দেখা যায় পতাকা স্ট্যান্ডে উত্তোলন করা জাতীয় পতাকাটি ছেড়া হওয়া সত্বেও উড়ছে। এটি নৌপুলিশ ফাড়ির কোনো অনিচ্ছাকৃত ভুল নয়। বরিশালের হিজলা নৌপুলিশের আই, সি মোঃ বেলাল হোসেন কিছু দিন আগে, তার কৃতিত্বের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরষ্কার গ্রহণ করেছেন। অথচ সেই ফাড়ির জাতীয় পতাকাটি প্রতি তার দৃষ্টি নেই।

এ ব্যাপারে হিজলা নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ বেলাল হোসেন এর সাথে কথা বলতে চাইলে, তার গার্ড জানায় স্যার এখন ঘুমাচ্ছে। এমন খবর প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই পদক্ষেপ নেন নির্বাহী অফিসার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD