সংবাদ শিরোনাম:

সংবাদপত্র হকারকে খাদ্য সহায়তা দিলেন বরিশালের ডিআইজি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:26:13 pm, Wednesday, 13 May 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলামের উদ্যোগে শতাধিক সংবাদপত্র হকারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় বরিশাল জিলা স্কুল মাঠে বরিশাল নগরীর তিন সংবাদপত্র এজেন্সির নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সংবাদপত্র বিক্রয়কারীদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় ডিআইজি বলেন, সরকার বিভিন্নভাবে বর্তমান সংকটকালীন মানুষের পাশে দাঁড়িয়েছে। সংবাদপত্র বিতরণকারীরা বর্তমান সংকটকালে পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন। তিনি বিষয়টি অনুধাবন করে তিন এজেন্সি থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী এবং গুরুত্বপূর্ণ স্থানে পত্রিকা বিতরণকারীদের তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তা দিয়েছেন। এ ছাড়াও ইতিমধ্যেই বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী বরিশালের মানুষের পাশে থাকবেন বলে তিনি জানান।

খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ, ডিআইজি অফিস বরিশাল পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, এম.রহমান নিউজ এজেন্সির স্বত্বাধিকারী হারুন অর রশিদ, আলম বুক এজেন্সির স্বত্বাধিকারী আলম সিকদার, রকি নিউজ এজেন্সির স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান দুলাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

সংবাদপত্র হকারকে খাদ্য সহায়তা দিলেন বরিশালের ডিআইজি

প্রকাশের সময় : 07:26:13 pm, Wednesday, 13 May 2020