শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ থেকে পুনরায় শুরু হলো গণতন্ত্র : প্রধানমন্ত্রী ত্রয়োদশ সংসদের স্পিকার ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ ত্রয়োদশ সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন:ইউনিসেফ শান্তির পথে তিন শর্ত তুলে ধরলেন ইরানের প্রেসিডেন্ট সংসদের প্রথম অধিবেশনেই উত্তাপ বাড়াচ্ছে রাষ্ট্রপতির ভাষণ মিরপুরে নাহিদ–তামিম জাদুতে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড জয় দুবাই বিমানবন্দরের কাছে ড্রোন বিস্ফোরণ, বাংলাদেশীসহ আহত ৪ এমপি-মন্ত্রীদের সংযত এবং মার্জিত আচরণের নির্দেশ প্রধানমন্ত্রীর




শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীত

শ্রীমঙ্গলে তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, বাড়ছে শীত




ডেস্ক রিপোর্ট : দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা কমে বেড়েছে শীতের তীব্রতা। আজ পহেলা ডিসেম্বর বিকেল থেকে শ্রীমঙ্গলের পাহাড়ী অঞ্চলে বেশ শীত অনুভূত হচ্ছে বলে স্থানীয়রা জানান। চা শ্রমিক দ্বীপ বুনার্জি একুশে সংবাদ ডটকম-কে বলেন, চা বাগান ঘেরা শ্রীমঙ্গলে গত সপ্তাহ থেকে শীত নেমেছে।

 

সকালের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। অন্যান্য দিনের তুলনায় আজ বিকেল থেকে তীব্র শীত নেমেছে।

 

শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম জাম্বুরাছড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, গত কয়েকদিন থেকে শীত পড়েছে আমাদের এলাকায়। বিশেষ করে রাতেও প্রচন্ড শীত অনুভূত হয়। আজ বিকেল থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। রাতে শীতের তীব্রতা আরও বাড়বেও বলে তিনি জানান।

 

শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের বাসিন্দা আলী আহমদ বলেন, পাখির অভয়ারণ্য বাইক্কা বিল হাওরে এখন অতিথি পাখি আসতে শুরু করেছে। এছাড়াও বিল, জলাশয়, চা-বাগান লেক-এ অতিথি পাখি আসতে শুরু করেছে। আর কয়েকদিনের মধ্যে অতিথি পাখির কলতানে হাওর, বিল, লেক ও জলাশয়গুলো পাখির কিচির-মিচিরে মুখরিত হয়ে উঠবে। ফলে পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণপিপাসুদের আগমন শুরু হবে।

 

এদিকে শীত জেঁকে বসার আগেই উপজেলার লেপ-তোষক তৈরির ধুম লেগেছে। শীত বরণে এক অন্য রকম প্রস্তুতি। শীত শুরুর সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। সকালে সবুজ ঘাসে জমছে নিশির শিশির। ভোরে কুয়াশাও পড়ছে। তবে জেলার চা বাগানগুলোতে শীত একটু বেশি অনুভূত হচ্ছে।

 

আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গল কার্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, রোববার ১৪ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড হয় ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, গত বুধবার ১৪. ২ ডিগ্রি সেলসিয়াস, গতকাল বৃহস্পতিবার ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস ছিল।

 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টায় মুঠোফোনে বলেন, আজ (১ ডিসেম্বর) সকাল ৯টায় এবং সন্ধা ৬টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও বলেন, অন্যান্য বছর নভেম্বর থেকেই শ্রীমঙ্গলে শীতের প্রকোপ থাকে। এবার একটু দেরিতে শীত নেমেছে। এখন থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবেে এবং সঙ্গে সঙ্গে বাড়বে শীত। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর শীতের তীব্রতা কিছুটা কম থাকবে বলেও তিনি জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD