শ্রমিকের কাছ থেকে ৭০ টাকা ‘ছিনতাই’ করলো পুলিশ !‍ Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




শ্রমিকের কাছ থেকে ৭০ টাকা ‘ছিনতাই’ করলো পুলিশ !‍

শ্রমিকের কাছ থেকে ৭০ টাকা ‘ছিনতাই’ করলো পুলিশ !‍




অনলাইন ডেস্ক:সাতক্ষীরায় সংবাদপত্র শ্রমিকের কাছ থেকে পুলিশ ৭০ টাকা ‘ছিনতাই’ করেছে বলে অভিযোগ উঠে। তবে তা হজম করতে পারেনি। এক ঘণ্টা পর টাকা ফেরত দিয়েছেন সেই পুলিশ কর্মকর্তা।টাকা ছিনতাইয়ের শিকার শেখ সোহানুর রহমান প্লাবন গেল মঙ্গলবার মধ্যরাতে কর্মস্থল দৈনিক ‘পত্রদূত’ কার্যালয় থেকে বাইরে আসেন পান কিনতে। শহরের হোটেল টাইগার প্লাসের সামনে আসতেই কয়েকজন পুলিশ তাকে ঘিরে ধরে। এ সময় তার কাছে এক হাজার টাকা চাঁদা চাওয়া হয়। তার কাছে এত টাকা নেই জানালে পুলিশ তার পকেটে হাত ঢুকিয়ে নগদ ৭০ টাকা পায়। সেই টাকা নিয়ে পুলিশ তাকে তাড়িয়ে দেয়।

 

প্লাবন জানান, খবরটি তার পত্রিকার সম্পাদককে জানালে সঙ্গে সঙ্গে তা পৌঁছে যায় সদর থানা পুলিশের কাছে। পরে পুলিশ পরিদর্শক (আইসিটি) আবুল কালাম ‘পত্রদূত’ অফিসে গিয়ে রাতেই সে টাকা ফেরত দিয়ে আসেন প্লাবনের কাছে।

 

 

তবে অভিযোগ অস্বীকার করে আবুল কালাম জানান, পুলিশ সন্দেহ করে প্লাবনের দেহ তল্লাশি করতে চাইলে ভয়ে সে পালিয়ে যেতে থাকে। এসময় তার পকেট থেকে এ টাকা পড়ে যায়। জোর করে টাকা নেয়ার মতো কোনও ঘটনা ঘটেনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD