শ্রমিকদের বকেয়া পরিশোধ করে চাকরিতে পূর্ণবহালের দাবিতে নগরীতে মানববন্ধন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শ্রমিকদের বকেয়া পরিশোধ করে চাকরিতে পূর্ণবহালের দাবিতে নগরীতে মানববন্ধন

শ্রমিকদের বকেয়া পরিশোধ করে চাকরিতে পূর্ণবহালের দাবিতে নগরীতে মানববন্ধন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করে সোনারগাঁও টেক্সটাইল মিল খুলে দেয়া এবং অবৈধভাবে অলিম্পিক সিমেন্টের ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া পরিশোধ করে চাকরিতে পূর্ণবহালের দাবিতে নগরীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে নগরীর সদররোডে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দরা।

শ্রমিক নেতা নুরুল হকের সভাপতিত্বে এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বাসদ’র জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, শ্রমিক শাহ আরজুমান, হারুন শরীফ, ফরহাদ হোসেন, হামিদা বেগম, বেবী আক্তার, হাওয়া বেগম, ইউসুফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, শ্রম আইনদ্বারা পরিচালিত হওয়া সত্বেও সোনারগাঁও টেক্সটাইল মিল এবং অলিম্পিক সিমেন্টের ক্ষেত্রে কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে আইনের সকল ধারা লঙ্ঘন করেছে মালিকপক্ষ।

শ্রমিকদের মে ও এপ্রিল মাসের বেতন, ঈদ বোনাস বকেয়া থাকলেও উল্টো শ্রমিকদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। করোনার মধ্যে মালিকপক্ষের স্বেচ্ছাচারীতার কারণে মিল করাখানা বন্ধ করে দেয়ায় শ্রমিক পরিবার বর্তমানে চরম মানবেতর জীবন যাপন করছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD