শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাদ্য ও নগদ অর্থ সহায়তা ছাড়া লকডাউন কার্যকর করা যাবে না: বরিশালে মনিষা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাদ্য ও নগদ অর্থ সহায়তা ছাড়া লকডাউন কার্যকর করা যাবে না: বরিশালে মনিষা

শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাদ্য ও নগদ অর্থ সহায়তা ছাড়া লকডাউন কার্যকর করা যাবে না: বরিশালে মনিষা

শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাদ্য ও নগদ অর্থ সহায়তা ছাড়া লকডাউন কার্যকর করা যাবে না: বরিশালে মনিষা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাদ্য ও নগদ অর্থ সহায়তা ছাড়া লকডাউন কার্যকর করা যাবে না, এমন অভিমত দিয়েছেন বরিশালের একদল শ্রমিক। রোববার বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে অনুষ্ঠিত বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত সমাবেশে তারা এ কথা বলেন।

 

 

সমাবেশে বক্তারা আরো বলেন, ১৪ এপ্রিল কঠোর লকডাউন শুরুর আগে খাদ্য, চিকিৎসা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিয়তা না পেলে পরদিন ১৫ এপ্রিল সদর রোডে লকডাউন বিরোধী সমাবেশ করা হবে।

 

 

কঠোর লকডাউন শুরুর আগে শ্রমিকদের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ, খাদ্য রেশনিং চাল, শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে শয্যা ও আইসিইউ বৃদ্ধি এবং নগরীরতে আইসোলেশন সেন্টার চালুর দাবীতে বরিশাল জেলা বাসদ এ সমাবেশ করেছে। সমাবেশ শেষে একটি বড় বিক্ষোভ মিছিল নিয়ে নগরী প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দারের কাছে স্মারকলিপি দিয়েছেন বাসদ নেতবৃন্দ।

 

 

জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক নেতা মানিক হাওলাদার, মিতা বেপারী, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নিলিমা জাহান, ছাত্রনেতা বিধান সিকদার প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD