সংবাদ শিরোনাম:

শ্রমিকদের ঈদের ছুটি তিনদিন,তবে…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:37:15 am, Friday, 15 May 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ করোনা পরিস্থিতির মধ্যে নিয়োজিত তৈরি পোশাকসহ সব খাতের শ্রমিকদের ঈদের ছুটি তিনদিন দেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তবে ছুটির সময় কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও জানানো হয়।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে অনুষ্ঠিত সরকার, মালিক এবং শ্রমিক ত্রিপক্ষীয় সভায় প্রতিমন্ত্রী এ তথ্য জানান। সভায় মালিক শ্রমিক নেতাদের সর্বসম্মতিতে ঈদের ছুটি তিনদিন ২৩, ২৪ ও ২৫ মে দেয়ার সিদ্ধান্ত হয়। কোনো শ্রমিক কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এছাড়া মালিকরা শ্রমিকদের চলতি (মে মাস) মাসের বেতন নিয়ম অনুযায়ী জুন মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ করবেন। একইসঙ্গে ঈদের আগেই শতভাগ বোনাস দিতে মালিকদেন আহ্বান জানান প্রতিমন্ত্রী।

ত্রিপক্ষীয় সভায় এমপি আব্দুস সালাম মুর্শেদী এবং সফিউল ইসলাম মহিউদ্দিন, শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদফতরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক, নিট পোশাক তৈরি ও রফতানিকারকদের সংগঠন বিকেএমইর জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, শ্রমিক নেতা মন্টু ঘোষ, শ্রমিক নেতা আবুল হোসেন, কাউসার আহমেদ পলাশ, সিরাজুল ইসলাম রনি, আব্দুল কাদের, জলি তালুকদার, মীর আবুল কালাম আজাদ, চায়না রহমান এবং লীমা ফেরদৌসসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শ্রমিকদের ঈদের ছুটি তিনদিন,তবে…

প্রকাশের সময় : 02:37:15 am, Friday, 15 May 2020