শ্রমশক্তি রপ্তানি দালালমুক্ত না হলে উন্নয়ন অসম্ভব: প্রধান উপদেষ্টা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শ্রমশক্তি রপ্তানি দালালমুক্ত না হলে উন্নয়ন অসম্ভব: প্রধান উপদেষ্টা

শ্রমশক্তি রপ্তানি দালালমুক্ত না হলে উন্নয়ন অসম্ভব: প্রধান উপদেষ্টা




ডেস্ক রিপোর্ট ॥ বিশ্বজুড়ে শ্রমশক্তির সংকট থাকলেও বাংলাদেশ দালাল-সিন্ডিকেটের কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের পথ দালালমুক্ত না হলে দেশের সম্ভাবনাময় এই খাত কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারবে না।

বুধবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. ইউনূস বলেন, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর পুরো প্রক্রিয়াই দালাল নির্ভর। সরকার বাস্তবতা থেকে অনেক দূরে থাকায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ১৭ হাজার শ্রমিক সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়া যেতে না পারার ঘটনাই এর বড় উদাহরণ।

জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জাপানে শ্রমিক সংকট চরম আকার ধারণ করেছে। বহু শহরে ট্যাক্সি চলাচল বন্ধ, মাইলের পর মাইল জমি অনাবাদি পড়ে আছে। তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী হলেও দালাল ও ব্যবস্থাগত জটিলতায় সেই সুযোগ কাজে লাগানো যাচ্ছে না।

প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীতে এখন তারুণ্যের অভাব, আর বাংলাদেশ হচ্ছে তারুণ্যের খনি। এই তরুণ জনশক্তি সোনার চেয়েও মূল্যবান। সারা পৃথিবীকে আমাদের কাছেই আসতে হবে, কারণ এত বিপুল তরুণ জনশক্তি আর কোথাও নেই।

তিনি জানান, শুধু ভাষা শিক্ষা নিশ্চিত করা গেলে বাংলাদেশ এক লাখ শ্রমিক সহজেই জাপানে পাঠাতে সক্ষম।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, প্রবাসীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD