বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

সাবেক এমপিপুত্রের মাথা থেঁতলে দিয়েছে আ. লীগ কর্মীরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:30:11 am, Sunday, 30 August 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আগস্টের শোক দিবসের সভা ও সুকাশ ইউনিয়নের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিংড়ার সাবেক এমপি ইয়াকুব আলীর পুত্র আশিক ইকবালকে (৪৬) হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে দিয়েছে আওয়ামী লীগের কর্মীরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের রনবাঘা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে ঘটনাস্থল থেকে তিন হামলাকারীকে গণপিটুনি দিয়ে নন্দীগ্রাম থানায় দিয়েছেন স্থানীয় জনতা। আর আওয়ামী লীগ নেতা আশিক ইকবালকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট সিংড়ায় ১৫ ও ২১ আগস্ট নিহত শহীদদের স্মরণসভার আয়োজন করে সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক। সেই স্মরণসভায় সাবেক এমপিপুত্র আশিক ইকবালের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত হন। এতে সুকাশ ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।

এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় রনবাঘা মাছ বাজারে আশিক ইকবালের ওপর হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় তাকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে মাথা এবং হাত ও পায়ে কুপিয়ে গুরুতর জখম করে ক্যাডাররা। পরে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে হাশেম, মুন্নাফ ও রবিউল নামের তিন আওয়ামী লীগ কর্মীকে আটক করে পুলিশে দেন।

এদিকে তাৎক্ষণিক আটককৃতরা স্থানীয় জনতার তোপের মুখে পড়ে বলেন, এ ঘটনার মূল হোতা সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত আলী।

তবে সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মো. হাসমত আলী বলেন, আমি কোনোভাবেই এ ঘটনার সঙ্গে জড়িত নই। আমাকে হেয় করতেই পরিকল্পিতভাবে আটককৃতদের কাছ থেকে আমার নাম স্বীকারোক্তি নেয়া হয়েছে।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিরিন আকতার সেতু বলেন, আহত ব্যক্তির মাথার চান্দি কেটে বেশ ডিপ হয়েছে। এছাড়া হাত-পা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক বলেন, দুর্বৃত্তরা সামনের দিনের রাজনীতিকে কলুষিত করতে যে পরিকল্পনা হাতে নিয়েছে তারই এটা প্রতিফলন।

সিংড়া থানার ওসি নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি সিংড়ার পার্শ্ববর্তী নন্দীগ্রামের মধ্যে ঘটেছে। তাই বিষয়টি নন্দীগ্রাম থানা পুলিশ দেখছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

সাবেক এমপিপুত্রের মাথা থেঁতলে দিয়েছে আ. লীগ কর্মীরা

প্রকাশের সময় : 01:30:11 am, Sunday, 30 August 2020