শেষবার এরশাদকে দেখতে ছুটে আসছে হাজারও মানুষ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শেষবার এরশাদকে দেখতে ছুটে আসছে হাজারও মানুষ

শেষবার এরশাদকে দেখতে ছুটে আসছে হাজারও মানুষ




অনলাইন ডেস্ক: শেষবারের মতো সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদকে একনজর দেখতে রংপুরে ছুটে আসছেন হাজারও মানুষ। বাদ জোহর রংপুরে জানাজা হবে তার।সকালে রাজধানীর পুরাতন বিমানবন্দর থেকে তার মরদেহ হেলিকপ্টারে করে রংপুরে নিয়ে যাওয়া হয়। বেলা পৌনে ১২টায় মরদেহ বহনকারী হেলিকপ্টারটি রংপুর ক্যান্টনমেন্টের হেলিপ্যাডে পৌঁছায়।

ইতোমধ্যেই তার মরদেহ জানাজা মাঠে নেয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বন্যা উপেক্ষা করে কালেক্টরিয়েট ঈদগাহ মাঠে সমবেত হচ্ছেন নেতা-কর্মীরা। শেষ দেখা দেখতে ছুটে হাজারও হাজারও সাধারণ মানুষ।এর আগে তেজগা‍ঁও পুরাতন বিমানবন্দরে পার্টির ভারপ্রাপ্ত চেয়াম্যান জি এম কাদের বলেন, এরশাদ একজন আন্তর্জাতিক মানের রাজনীতিক। যথাযথ সম্মানের জন্য তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা উচিৎ।

এরআগে গতকাল দুই দফা জানাজা হয় এরশাদের। এদিন সংসদ ভবনের জানাজায় অংশ নিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। ফুল দেয়া হয় প্রধানমন্ত্রীর পক্ষেও।এরপর কাকরাইলে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রতি শেষ শ্রদ্ধা জানান। বাদ আসর বায়তুল মোকাররমে হয় এরশাদের ৩য় জানাজা।

জানা যায়, এরশাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে রংপুর বিভাগের ৮ জেলার উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে ব্যাপক মাইকিং করা হচ্ছে। রংপুর ঈদগাহ মাঠে এরশাদের নামাজে জানাজায় যাতে লাখ লাখ লোকের সমাগম ঘটে সে লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জুন রংপুরে এরশাদের নির্মাণাধীন পল্লীনিবাসে আসার কথা ছিল। কিন্তু এর ঠিক দুই দিন আগে ২৬ জুন অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন তিনি। সেখানে সতের দিন চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ জুলাই) মারা যান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD