শেবামেকে শাটডাউন, দ্বিতীয় দিনেও আন্দোলন শিক্ষার্থীদের Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা




শেবামেকে শাটডাউন, দ্বিতীয় দিনেও আন্দোলন শিক্ষার্থীদের

শেবামেকে শাটডাউন, দ্বিতীয় দিনেও আন্দোলন শিক্ষার্থীদের




এইচ.এম হেলাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবামেক) শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। শিক্ষক সংকট নিরসনের দাবিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলন শুরু করে। মঙ্গলবারও কলেজ ক্যাম্পাসে সুনসান নীরবতা বিরাজ করছে, একাডেমিক ভবনসহ প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষক সংকট নিরসন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে, কলেজ প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন। তবে মন্ত্রণালয়ের উদ্যোগ ছাড়া শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব নয়।

কলেজ প্রশাসনিক শাখার তথ্য অনুযায়ী, কলেজে শিক্ষকদের মোট ৩৩৪টি পদের মধ্যে বর্তমানে ১৪৬টি পদে শিক্ষক রয়েছেন, বাকী ১৮৮টি পদ শূন্য রয়েছে। শিক্ষার্থীদের দাবি, শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার মান কমে যাচ্ছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ, গ্যাস্ট্রোএন্টারোলজি ও ডেন্টাল ইউনিটসহ অধিকাংশ বিভাগে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, দ্রুত শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দিতে হবে এবং বদলিকৃত শিক্ষকদের পুনরায় তাদের স্ব-পদে ফিরিয়ে আনতে হবে। এছাড়া, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারিরও দাবি জানিয়েছেন তারা।

কলেজের ছাত্র শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত কলেজের প্রধান দুটি গেট তালাবদ্ধ ছিল এবং সেগুলোতে ‘শাটডাউন’ লেখা ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা যথাসময়ে কর্মস্থলে এলেও প্রশাসনিক কোনো কাজ পরিচালনা করতে পারেননি। শিক্ষার্থীরাও ক্লাসে যোগ দেননি।

এদিকে, কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার বলেছেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD