সংবাদ শিরোনাম:

শেবাচিম ডাক্তারদের ঈদের ছুটি বাতিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:58:38 pm, Tuesday, 30 July 2019
  • 24 সংবাদটি দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক॥  বরিশালে ডেঙ্গু জ্বরের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীরা।রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কর্মরত ডাক্তারদের পবিত্র ঈদুল আজহার ছুটি বাতিল ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

একই সঙ্গে ওই হাসপাতালে মঙ্গলবার (৩০ জুলাই) থেকে বিনামূল্যে ডেঙ্গু রোগীদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার খরচ দেয়া হচ্ছে।

এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের পরিচালক ডাক্তার মো. বাকির হোসেন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালের স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের পবিত্র ঈদুল আজহার ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি আজ থেকে ডেঙ্গু রোগীর সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার খরচ বিনামূল্যে করা হচ্ছে।

তিনি আরও জানান, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জরুরি চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রয়েছে। যেসব ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে, সেসব ওয়ার্ডে আজ থেকে বাফার স্টক ও পর্যাপ্ত ওষুধসহ স্যালাইন রিজার্ভ করে রাখা হচ্ছে।

এদিকে ওই হাসপাতালে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৯ জন নারী ও ১৬ জন পুরুষ। চলতি মাসের গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ৬৪ জন রোগী ভর্তি হয়। যার মধ্যে ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এবং ২ যুবকের মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শেবাচিম ডাক্তারদের ঈদের ছুটি বাতিল

প্রকাশের সময় : 06:58:38 pm, Tuesday, 30 July 2019